, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৪৫তম বিসিএসে কৃষি ক্যাডার সুপারিশপ্রাপ্ত মীর তানভীরের রহস্যজনক মৃ/ত্যু: দু/র্ঘ/টনা নাকি হ/ত্যা/কাণ্ড? রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বিভিন্ন অনিয়ম, রোগী ও স্বজনদের ভোগান্তি জামালপুরে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির স্মারকলিপি ময়মনসিংহ নগরীর দুর্গা বাড়ি রোড ঔষধের দোকানে অভিযান নাটোর বনপাড়া বিএনপির দুই গ্রুপের সং/ঘ/র্ষে আহত ৫ শিবচরের বাখরের কান্দিতে অজ্ঞাত তরুণীর ম/র/দেহ উ/দ্ধার ২০০ বছরের বেশি পুরনো ঐতিহ্যবাহী নৌকার হাট বাকৃবিতে ২৯ তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ শেষে সনদ পেলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ জন কর্মকর্তা বকশীগঞ্জে সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় ম/দ উ/দ্ধার গোপালগঞ্জে ৬৪ হাজারের বেশি ই/য়া/বাসহ দুইজন গ্রে/প্তার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বিভিন্ন অনিয়ম, রোগী ও স্বজনদের ভোগান্তি

১৩

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধসহ নয় দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে রাজশাহী মহানগর ছাত্রদল।

বুধবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার পি কে এম মাসুদ উল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন দলের নেতাকর্মীরা।

স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে হাসপাতালের পরিবেশ, প্রশাসনিক ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মান নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে।

বিভিন্ন অব্যবস্থাপনা, জনবল সংকট এবং অসাধু চক্রের কারণে রোগী ও স্বজনদের হয়রানির শিকার হতে হচ্ছে।

কিছু নার্স, ওয়ার্ডবয় ও চিকিৎসকের অসহযোগিতামূলক আচরণ ও দায়িত্ব পালনে অবহেলা, বহির্বিভাগে দীর্ঘ অপেক্ষার পরও কাঙ্খিত সেবা না পাওয়া, বিশেষ সুবিধার মাধ্যমে নিয়মবহির্ভূত সেবা দেওয়ার অভিযোগ রয়েছে।

পাশাপাশি ওয়ার্ড, শৌচাগার ও করিডোরে অপরিচ্ছন্নতা, রোগীদের সরবরাহ করা খাবারের নিম্নমান এবং চিকিৎসকদের নিয়মিত সময়ে ওয়ার্ডে না যাওয়ার কারণে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার বিষয়ও উল্লেখ করা হয়েছে।

দালালচক্র ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যের বিষয়টি তুলে ধরা হয়।
স্মারকলিপি গ্রহণের পর হাসপাতালের পরিচালক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর আহ্বায়ক রাকিব রায়হান রবিন, সদস্য সচিব ইমাদুল হক লিমনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মোঃ সিদ্দিকুর রহমান বাবু, বিভাগীয় প্রধান

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

৪৫তম বিসিএসে কৃষি ক্যাডার সুপারিশপ্রাপ্ত মীর তানভীরের রহস্যজনক মৃ/ত্যু: দু/র্ঘ/টনা নাকি হ/ত্যা/কাণ্ড?

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বিভিন্ন অনিয়ম, রোগী ও স্বজনদের ভোগান্তি

আপডেট সময় ০৬:৫৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬