, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাগুরার শ্রীপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর মঠবাড়িয়ায় ঘর থেকে বৃদ্ধার লা*শ উদ্ধার ছেলে পুলিশ হেফাজতে মঠবাড়িয়ায় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা ও মাছের পোনা অবমুক্তকরণ মুকসুদপুরে নদীতে ডুবে নিখোঁজ বৃদ্ধের মর*দেহ উদ্ধার গোপালগঞ্জে পৃথক তিন স্থানে বৃদ্ধসহ ৩ জনের মরদেহ উদ্ধার বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা হালিশহর শাখার মা-বোনদের উদ্যোগে ঈদে আজম স্বাগত সালাতু সালাম সমাবেশ মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা মাথার আ*ঘাতে স্বজনদের চিনতে পারছেন না যুবদল নেতা মুস্তাফিজুর রহমান রাজন রূপালি মৎস্যে স্বনির্ভরতার প্রত্যয়, কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

বকশীগঞ্জে আদালত কর্তৃক ডিক্রিপ্রাপ্ত ৪২ বছরের দখলীয় জমি জোরপূর্বক বেদখলের চেষ্টা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত!

২৬

জামালপুরের বকশীগঞ্জে আদালত কর্তৃক ডিক্রিপ্রাপ্ত এবং দখলীয় জমি জোরপূর্বক বেদখলের চেষ্টা করা হয়েছে।

এসময় বাঁধা দিতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে জমি মালিকদের ওপর হামলা চালানো হয়েছে। হামলায় ৫ জন আহত হয়েছেন। আহতের মধ্যে আবদুল লতিফ সবুজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে এই ঘটনা ঘটে। জমি দখলের চেষ্টা ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। বিক্ষোভ মিছিল শেষে আইরমারী জামে মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন জমির মালিক মাহমুদ এনামুল কবির, রাজু সরকার, মজনু সরকার ও হাসান সরকার আনোয়ার সরকার প্রমূখ ।

বক্তব্যকালে জমির মালিকদের মধ্যে মাহমুদ এনামুল কবির বলেন, ডিক্রি মূলে আইরমারী গ্রামে ৭৫ শতাংশ জমি আমরা ৪২ বছর ধরে ভোগ দখল করে আসছি। একই গ্রামের মৃত আবদুল হালিমের ছেলে লিটন হাসান ও বদরুল হাসান বৈধ কাগজপত্র ছাড়াই জমিটি তাদের বলে দাবি করেন।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টায় আমাদের দখলীয় জমিতে লিটনের চাচাত ভাই ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রুকন মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আক্কাস আলীর নেতৃত্বে শতাধিক ব্যক্তি জমি জোরপূর্বক বেদখল করতে যায়। আমরা এতে বাঁধা প্রদান করলে তারা দেশীয় অস্ত্র সহ আমাদের ওপর হামলা চালায়।

হামলায় আবদুল লতিফ সবুজকে লোহার ফলা দিয়ে আঘাত করা হয়। এসময় আমি সহ কয়েকজন আহত হই। পরে আহত সবুজকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

তাই সন্ত্রাসী কায়দায় জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে।

মানববন্ধনে আইরমারী গ্রামের ৩ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মাগুরার শ্রীপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

বকশীগঞ্জে আদালত কর্তৃক ডিক্রিপ্রাপ্ত ৪২ বছরের দখলীয় জমি জোরপূর্বক বেদখলের চেষ্টা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত!

আপডেট সময় ০৫:৫৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬