, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাগুরার শ্রীপুরে বিধবা, দুস্থ ও অসচ্ছলদের জন্য ফ্রি মেডিকেল সেন্টারের উদ্বোধন দেড় কোটি টাকার ই-য়া-বা জ-ব্দ করল ৬৪ বিজিবি পত্নীতলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু কাউনিয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক পরিমল চন্দ্র বর্মন আর নেই বাকৃবিতে প্রথমবারের মতো ইয়াসের ‘নেক্সকো ২০২৬’ অনুষ্ঠিত বাকৃবিতে বাঁধনের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ১০ মাসে ১,৫৫১ ব্যাগ রক্তদান ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, ৩২০ লিটার দুধসহ ২৯০০ কেজি উপকরণ জ-ব্দ; দুজনের কারাদণ্ড লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি. দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, অনুষ্ঠিত আলোচনা সভা

নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা।

৯৮

নওগাঁ সরকারি কলেজে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

মঙ্গলবার (২৮ জুলাই) নওগাঁ সরকারি কলেজে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় পুলিশ সুপার প্রজেক্টরের মাধ্যমে তথ্যসমৃদ্ধ উপস্থাপনা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক ও দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং, পর্নোগ্রাফি এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীদের সচেতন, দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। একই সঙ্গে পরিবার ও সমাজকে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধমুক্ত রাখতে প্রত্যেককে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নওগাঁ সরকারি কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সভার প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেন। পুলিশ সুপার শিক্ষার্থীদের প্রশ্নের তাৎপর্যপূর্ণ ও দিকনির্দেশনামূলক উত্তর দেন।

এ সময় গুরুত্বপূর্ণ প্রশ্ন ও গঠনমূলক মতামত প্রদানকারী কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের প্রতিনিধিবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), উপজেলা নির্বাহী অফিসার, র‍্যাবের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মাগুরার শ্রীপুরে বিধবা, দুস্থ ও অসচ্ছলদের জন্য ফ্রি মেডিকেল সেন্টারের উদ্বোধন

নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা।

আপডেট সময় ১০:১৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬