, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লালপুরে মাজার ও মসজিদে চুরি মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা সন্দেহজনক বোটে থামার সংকেত, পালিয়ে গেল পাচারকারীরা উত্তরে জেলা ঠাকূরগাঁওয়ে শীতের আগাম বার্তা। দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়ের জঙ্গলে প্রাণ গেল রাণীশংকৈলের নুর আলমের স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে ভারতে অচেতন অবস্থায় উদ্ধারের সাত মাস পর সুস্থতার পথে বাকৃবির সাংবাদিক জীম এমপি জিলানীর সঙ্গে দুর্গামন্দির পরিদর্শনে বিএনপি নেতা অলিউর রহমান ও যুবদল নেতা শেহাব মোল্লা উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার লালপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার বিসর্জন

মাগুরা শ্রীপুরে গরীব কৃষকের পাট কেটে দিল আনসার-ভিডিপি

১০৩

শ্রমিকের উচ্চ মজুরির কারণে পাকা পাট জমিতেই নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। এমন সংকটে পড়া এক দরিদ্র কৃষকের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালো শ্রীপুর উপজেলা আনসার ও ভিডিপি।

ঘটনাটি ঘটেছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৪নং শ্রীপুর সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামে। ভুক্তভোগী কৃষক মোঃ আলতাফ বিশ্বাস টাকার অভাবে জমির পাকা পাট কাটতে পারছিলেন না।

বিষয়টি জানার পর ২৩ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী সদর ইউনিয়ন ভিডিপি দলনেতা মনিরুল ইসলাম এর নেতৃত্বে আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবী দল আলতাফ বিশ্বাসের জমিতে যান। তারা সম্পূর্ণ বিনামূল্যে স্বেচ্ছাশ্রমে জমির সব পাট কেটে দেন।

আলতাফ বিশ্বাস বলেন, “বিপদের সময় আনসার-ভিডিপির ভাইয়েরা বিনা পারিশ্রমিকে আমার পাট কেটে দিয়েছে। তাদের এই সহযোগিতা আমি জীবনেও ভুলব না।”

ভিডিপি দলনেতা মনিরুল ইসলাম জানান, “জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জসিম উদ্দিন ও উপজেলা কর্মকর্তা রিনা খাতুন এর নির্দেশে আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি। আনসার-ভিডিপি সবসময় জনগণের সেবায় নিয়োজিত।”

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বলেন, “কৃষক মৌখিকভাবে অফিসে এসে সমস্যার কথা জানান। জেলা কমান্ড্যান্টের নির্দেশে উপজেলা প্রশিক্ষক সুজন মিত্র সহ আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।”

আনসার-ভিডিপির এই মানবিক উদ্যোগে কৃষকের পরিবারে স্বস্তি ফিরেছে। স্থানীয়দের মাঝেও প্রশংসার জোয়ার বইছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

লালপুরে মাজার ও মসজিদে চুরি

মাগুরা শ্রীপুরে গরীব কৃষকের পাট কেটে দিল আনসার-ভিডিপি

আপডেট সময় ০১:০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬