, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গা উৎসব।থাকছে কঠোর নিরাপত্তা কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা দেবীগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতিমূলক বৈঠক উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ময়মনসিংহ জেলা ফুলবাড়ী উপজেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডিবির হাতে গ্রেপ্তার লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফুলবাড়ীতে ফেসবুকে মাদক মামলার পোস্ট: এনসিপি নেতার থানায় অভিযোগ

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৫:৩৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • 88

ফুলবাড়ীতে ফেসবুকে মাদক মামলার পোস্ট: এনসিপি নেতার থানায় অভিযোগ

১১১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক এক ইউনিয়ন আহ্বায়কের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকদ্রব্য সংক্রান্ত মিথ্যা ও কুরুচিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন মোঃ রহিচ উদ্দিন নামে এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোঃ রহিচ উদ্দিন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের বাসিন্দা এবং জাতীয় নাগরিক পার্টির কাশিপুর ইউনিয়ন শাখার সাবেক আহ্বায়ক ও ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য। জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা তার ক্ষতি সাধনের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ব্যবহার করে পোস্ট করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়েছে, গত ১২ জুলাই রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত মোঃ রাসেল মিয়ার ফেসবুক আইডিতে রহিচ উদ্দিনের ছবি ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্যের ছবি ব্যবহার করে ‘৩৩ কেজি গাঁজাসহ বঙ্গবন্ধু এনসিপির নেতা আতিক’—এমন তথ্য দিয়ে একটি পোস্ট করা হয়। বিষয়টি পরদিন সকালে তার এক শুভাকাঙ্ক্ষী তাকে জানালে তিনি ফেসবুকে গিয়ে পোস্টটি দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করেছেন।

পরে একই দিন সকাল ১০টার দিকে রহিচ উদ্দিন কয়েকজন সাক্ষীকে সঙ্গে নিয়ে অভিযুক্ত রাসেল মিয়ার বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চাইলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

এ ঘটনায় রহিচ উদ্দিন অভিযোগে মোঃ রাসেল মিয়া, মোঃ নুর ইসলাম ও মোঃ আব্দুরুল ইসলামের নাম উল্লেখ করেছেন। পাশাপাশি তাদের সঙ্গে আরও ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তির যোগসাজশের অভিযোগও করা হয়েছে।

অভিযোগকারী দাবি করেছেন, তার ও জাতীয় নাগরিক পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পোস্ট দেওয়া হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন।

এ বিষয়ে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মোঃ রহিচ উদ্দিন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান

ফুলবাড়ীতে ফেসবুকে মাদক মামলার পোস্ট: এনসিপি নেতার থানায় অভিযোগ

আপডেট সময় ০৫:৩৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬