, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক ও চেকপোস্টে সিরিয়াল চেকিংয়ের দাবিতে মানববন্ধন কাউনিয়ায় KICHIP প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটরদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ শিক্ষার্থীদের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায়, দেবীগঞ্জে শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুকে সংবর্ধনা ব্যক্তিগত ইমেজ নষ্ট করার উদ্দেশ্যেই ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজার বিরুদ্ধে অপপ্রচার ভাইভা দিতে ঢাকায় আসা হলো না মিশার, সড়কেই থামল স্বপ্নযাত্রা” ঘাটে এসেও ভিড়তে পারল না ফেরি ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’, প্রবল স্রোতে ভোগান্তিতে যাত্রী-চালক মালয়েশিয়া পা-চা-রের জন্য জড়ো করা হয়েছিল ৫ জনকে, উ-দ্ধা-র করল র‌্যাব পঞ্চগড়ে যুব জাগপা’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ওয়ারিশি সম্পত্তির দখল নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে হু-ম-কি ধামকির অভিযোগ বড়লেখায় গৃহবধূ মুন্নির আ-ত্ম-হ-ত্যা, স্বামীসহ ৬ জনের নামে থানায় মা-ম-লা

পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রে-ফ-তার ৬

পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬ পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬।
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং চার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ভোররাত ও সকালে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক এসব অভিযান পরিচালনা করে নাজিরপুর থানা পুলিশ।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপ-পরিদর্শক সালিহিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঝনঝনিয়া খেয়াঘাট সংলগ্ন রিভারভিউ রেস্টুরেন্টের সামনে অভিযান চালায়। এ সময় ৫২ পিস ইয়াবাসহ সাগর বাইন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার চাপাখালী গ্রামের বিকাশ বাইনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, রবিবার ভোরে উপজেলার মাটিভাঙ্গা এলাকা থেকে মাদক সেবনের অভিযোগে গোলক বৈদ্ধ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি অতুল নগর গ্রামের নগেন বৈদ্ধর ছেলে। পরে নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে অতিরিক্ত সাজা প্রদান করা হয়। এ সময় নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

এ ছাড়া একই রাতের অভিযানে উপজেলার গাওখালী গ্রাম থেকে বিভিন্ন জিআর মামলার চার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন রবীন্দ্রনাথ হালদারের ছেলে তপন হালদার, রাজেন্দ্রনাথ হালদারের ছেলে রবীন্দ্রনাথ হালদার এবং নারায়ণ চন্দ্র হালদারের দুই ছেলে রিপন হালদার ও অনুপ হালদার।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক ও চেকপোস্টে সিরিয়াল চেকিংয়ের দাবিতে মানববন্ধন

পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রে-ফ-তার ৬

আপডেট সময় ০৮:৪৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬