, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ চিলমারীতে জ-ব্দ-কৃত ১৬ বস্তা সার সরকারী মূল্যে কৃষকের কাছে বিতরন জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত স্মার্ট ও আধুনিক দরগাপাশা গড়ার অঙ্গীকারে আব্দুল মালেক নান্দনিক,আধুনিক ও জনবান্ধব জামালগঞ্জ সদর ইউনিয়ন গড়ার প্রত্যয় নূরে আলম ফরাজী গোপালপুরে জিকেডিএ-এর বৃত্তি প্রদান অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নান্দনিক,আধুনিক ও জনবান্ধব জামালগঞ্জ সদর ইউনিয়ন গড়ার প্রত্যয় নূরে আলম ফরাজী

  • Avatar photo প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • 8

নান্দনিক,আধুনিক ও জনবান্ধব জামালগঞ্জ সদর ইউনিয়ন গড়ার প্রত্যয় নূরে আলম ফরাজী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী,ও জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সমাজসেবক নূরে আলম ফরাজী একটি আধুনিক, উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, “ছোটবেলা থেকেই জামালগঞ্জ সদর ইউনিয়ন প্রতিটা মানুষকে নিজের আপনজন হিসেবে চিনি । নিজের জন্য নয়, এলাকার মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। ইউনিয়নের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

নূরে আলম ফরাজী মনে করেন, দক্ষ নেতৃত্ব, পরিকল্পিত উন্নয়ন ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রতি টা এলাকার চিত্র বদলে দেওয়া সম্ভব। তিনি শিক্ষা,
স্বাস্থ্যসেবা,যোগাযোগব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের অগ্রগতি এবং নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন “আমার পরিবারের কাছ থেকে মানুষের পাশে থাকার শিক্ষা পেয়েছি। সেই ধারাবাহিকতা ধরে রেখে জামালগঞ্জ সদর ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। বিভিন্ন সময়ে রাস্তাঘাট মেরামত ও মসজিদ মাদ্রাসায় উন্নয়নে অল্প করে হলেও নিজেকে সম্পৃক্ত রাখছেন নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ, সরকারি সুযোগ-সুবিধার সঠিক বাস্তবায়ন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, জামালগঞ্জ সদর ইউনিয়ন সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ভালোবাসায় একটি উন্নত, সমৃদ্ধ, সুশাসিত ও মানবিক ইউনিয়ন গড়ে তোলা সম্ভব হবে।

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নান্দনিক,আধুনিক ও জনবান্ধব জামালগঞ্জ সদর ইউনিয়ন গড়ার প্রত্যয় নূরে আলম ফরাজী

আপডেট সময় ০৫:০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬