, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিএনজির সিটের নিচে ৯ হাজার ইয়াবা, শীলখালীতে চালক আটক লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার শেরপুরের শ্রীবরদী সীমান্তে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ 3. বিজিবির অ এমপি এস এম জিলানির চাচাতো ভাই টুঙ্গিপাড়া কৃষক দলের সভাপতি আর নেই জ্ঞানচর্চা ও সমৃদ্ধ সাংবাদিকতার প্রত্যয়ে শাহজাদপুর প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে হাসপাতালে ভর্তি ২৫ জনের বেশি শেরপুরে ‘ফুড ফর প্লাস্টিক’ উদ্যোগ নিয়ে অংশীজনদের মতবিনিময় সভা শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ঘুমানোর ভিডিও ছড়িয়ে পড়ার পর শিক্ষিকাকে শোকজ

চাপাতলী গণকবর স্থানের উন্নয়নে জন্য জেলা পরিষদের ১৮ লাখ টাকার অনুদান

৫৮

শেরপুর পৌরসভার অধীন জেলার অন্যতম বৃহৎ চাপাতলী গণকবরস্থানের সুরক্ষা, নিরাপত্তা ও পরিবেশ উন্নয়নে উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ, শেরপুর। এরই অংশ হিসেবে গণকবরস্থানটির বাউন্ডারি ওয়াল নির্মাণে ইতোমধ্যে ৩ লাখ টাকা ব্যয়ে একটি অংশের কাজ সম্পন্ন হয়েছে।

গণকবরস্থানের একটি বড় অংশ এখনো উন্মুক্ত থাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বাউন্ডারি ওয়াল সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলা পরিষদ, শেরপুরের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ আরও ১৮ লাখ টাকা অনুদান প্রদান করেছেন। অনুদানের অর্থে বাউন্ডারি ওয়াল সম্প্রসারণসহ প্রয়োজনীয় উন্নয়নকাজ শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বাউন্ডারি ওয়াল নির্মাণ ও সম্প্রসারণের ফলে চাপাতলী গণকবরস্থানের সুরক্ষা ও নিরাপত্তা আরও জোরদার হবে। পাশাপাশি কবরস্থানটির পরিবেশের মানোন্নয়ন এবং সার্বিক ব্যবস্থাপনায়ও ইতিবাচক পরিবর্তন আসবে।

জেলা পরিষদ, শেরপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনকল্যাণ ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। চাপাতলী গণকবরস্থানের উন্নয়ন প্রকল্পটিও সেই ধারাবাহিক উদ্যোগের একটি অংশ।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

সিএনজির সিটের নিচে ৯ হাজার ইয়াবা, শীলখালীতে চালক আটক

চাপাতলী গণকবর স্থানের উন্নয়নে জন্য জেলা পরিষদের ১৮ লাখ টাকার অনুদান

আপডেট সময় ০৬:৫১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬