, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের ম-র-দেহ উদ্ধার ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ মাগুরা শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় কাউনিয়ায় ২৯ পিস ই-য়াবা-সহ যুবক গ্রে-প্তা-র ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

গোপালগঞ্জের মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, খোঁজ মিলছে না

৫১

গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকার একটি মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে মাদরাসা থেকে বের হওয়ার পর তাদের আর ফিরে আসতে দেখা যায়নি। এরপর থেকে পরিবারের সদস্য ও মাদরাসা কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাননি।

নিখোঁজ দুজন হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার মাটলা গ্রামের নূর মোহাম্মদ সমাদ্দারের ছেলে ইমাম সমাদ্দার (১৩) এবং সোনাকুড় গ্রামের তামিম (১৮)। নিখোঁজ হওয়ার সময় দুজনের পরনেই পাঞ্জাবি ও পায়জামা ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

মাদরাসার শিক্ষক মো. সাইদুর রহমান জানান, সোমবার দুপুরে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ওই দুই শিক্ষার্থী মাদরাসা থেকে বের হয়ে যায়। পরে তারা আর প্রতিষ্ঠানে ফিরে না আসায় বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়।

স্বজনরা জানান, খবর পাওয়ার পর থেকে আত্মীয়স্বজন ও পরিচিত বিভিন্ন জায়গায় তাদের সন্ধান করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো তথ্য না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার বিষয়ে এখনো পরিবার বা মাদরাসা কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা

গোপালগঞ্জের মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, খোঁজ মিলছে না

আপডেট সময় ০৯:২৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬